সম্পত্তি নিয়ে প্রাক্তন স্বামীর সঙ্গে বিবাদ কারিশমার! মুখ খুললেন দ্বিতীয় স্ত্রী, ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য!

প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে তার প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুর এবং দ্বিতীয় স্ত্রী প্রিয়া সাচদেব কাপুরের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সম্প্রতি কারিশমার দুই সন্তান তাদের সৎ-মা প্রিয়ার বিরুদ্ধে উত্তরাধিকার জালিয়াতির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছে। তবে এবার এই মামলায় নতুন মোড় এসেছে।
দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানিতে প্রিয়া সাচদেবের আইনজীবী রাজীব নায়ার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন যে, কারিশমার দুই সন্তান সামাইরা এবং কিয়ান মামলা করার মাত্র পাঁচ দিন আগেই কাপুর পরিবারের ‘রানি কাপুর ট্রাস্ট’ থেকে ১৯০০ কোটি রুপির সম্পত্তি পেয়েছে।
প্রিয়ার আইনজীবীর দাবি অনুযায়ী, কারিশমার সন্তানদের এই মামলাটি গ্রহণযোগ্য নয়। তিনি আদালতে বলেন, “আমি জানি না কতটা যথেষ্ট।” তার অভিযোগ, “মাত্র পাঁচ দিন আগে আপনাদের জানানো হয় যে আপনারা সম্পত্তি পেয়েছেন। আর তারপরেই আপনাদের সুর পাল্টে যায় এবং আপনারা বলেন যে কিছুই পাননি?”
এই ঘটনা বলিউডের অন্দরে এবং ভক্ত মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই বিপুল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে কারিশমা কাপুর এবং তার সন্তানদের অবস্থান এখন আরও জটিল হয়ে উঠেছে।