সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! পাঁচ টুকরো দেহ উদ্ধারের পর যা মিলল শিক্ষকের বাড়িতে..?

বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত স্কুলশিক্ষক মনোজ কুমার পালের বাড়ি থেকে উদ্ধার হল একাধিক যৌন সামগ্রী। পুলিশের তল্লাশিতে তার ভাড়া বাড়ি থেকে সেক্স টয়, সেক্স ভাইব্রেটর এবং বিভিন্ন কোম্পানির কনডম পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশসহ স্থানীয় বাসিন্দারা হতবাক।
সম্প্রতি রামপুরহাটে একটি জলাজমির নালা থেকে বস্তাবন্দি অবস্থায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর পাঁচ টুকরো করা পচাগলা দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ছাত্রীকে ধর্ষণ করে খুন করার পর দেহ লোপাট করার চেষ্টা হয়েছিল। এই জঘন্য অপরাধের অভিযোগে পুলিশ ওই ছাত্রীর স্কুলের শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেফতার করে।
পুলিশের তদন্তে উঠে এসেছে মনোজ কুমার পালের বিকৃত জীবনযাপনের চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, প্রায় ছয় বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়। কারণ, তিনি বিবাহিত থাকাকালীনই একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এমনকি, তার স্কুলের কাছে যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, সেখানেও তার কাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছিল।
বর্তমানে পুলিশ দু’টি বস্তা উদ্ধার করেছে। কিন্তু এখনও পর্যন্ত মৃত ছাত্রীর দেহের নিম্নাংশ খুঁজে পাওয়া যায়নি। পুলিশ মনে করছে, তথ্য-প্রমাণ লোপাটের জন্য এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। ঘটনার তদন্ত এখনও চলছে।