‘সপরিবারে খুনের হুমকি’! রানীগঞ্জে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর দাপটে ঘরছাড়া অসহায় পরিবার?

মালদহের গাজোল থানার রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অলতোর ফরেস্ট এলাকার এক মহিলাকে তাঁর নিজের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করার চেষ্টার অভিযোগ উঠেছে খোদ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, তাঁকে উচ্ছেদের পাশাপাশি শ্লীলতাহানি করা হয়েছে এবং প্রতিবাদ করলে সপরিবারে খুনের হুমকি দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত অলতোর ফরেস্ট এলাকায়, যেখানে ওই মহিলা দীর্ঘদিনের বাসিন্দা। মহিলার অভিযোগ, প্রধানের স্বামী প্রভাবশালী হওয়ার সুযোগ নিয়ে তাঁর ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন। এই ঘটনায় আতঙ্কিত পরিবারটি ইতিমধ্যেই গাজোল থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় এলাকা জুড়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy