ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহে যাদের ব্যাংকে জরুরি কাজ রয়েছে, তাঁদের জন্য রয়েছে বড় আপডেট। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)-এর ছুটির তালিকা অনুসারে, বিভিন্ন রাজ্যে উৎসব ও বিশেষ দিবস উপলক্ষ্যে মোট ৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। ফলে অফলাইন লেনদেন বা চেকের কাজের জন্য সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে।
ছুটির তালিকা অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি সিকিমে ‘লোসার’ উৎসবের জন্য ব্যাংক বন্ধ। ১৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রে পালিত হবে ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী, ফলে সেখানেও কাজ হবে না। এরপর ২০ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ ও মিজোরামের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ব্যাংক ছুটি। সবশেষে ২২ ফেব্রুয়ারি রবিবার হওয়ায় দেশজুড়ে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে। তবে স্বস্তির খবর হলো, ছুটির দিনগুলোতেও অনলাইন ব্যাংকিং, নেট ব্যাংকিং এবং এটিএম (ATM) পরিষেবা স্বাভাবিক থাকবে। আপনার রাজ্যের ছুটির দিনটি যাচাই করে আজই পরিকল্পনা সেরে রাখুন।