ষষ্ঠীর দিনেই এশিয়া কাপ ফাইনাল, মা দুর্গার বোধনের সঙ্গে পাক বধ চাইবে ভারত, বড় ম্যাচে কার বদলে খেলছেন রিঙ্কু সিং?

ষষ্ঠীর দিনেই মহারণ! এশিয়া কাপ (Asia Cup 2025)-এর মেগা ফাইনালে ফের একবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবারের এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। মা দুর্গার বোধনের সঙ্গেই পাক বধের হ্যাটট্রিক করতে মরিয়া টিম ইন্ডিয়া।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত
এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। চলতি এশিয়া কাপে গ্রুপ পর্ব এবং সুপার ফোর—দুবারই পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। এবার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে পারলেই, এই প্রতিযোগিতায় অভিষেক শর্মারা পাকিস্তানকে হারানোর হ্যাটট্রিক পূর্ণ করবেন।
টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে
বিগত ম্যাচগুলিতে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং ফাইনালে ভারতের জন্য বড় ভরসা। এছাড়াও সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব নিজে এবং স্পিন জুটি কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী দলকে অনেকটাই ভরসা যোগাচ্ছেন। টি২০ ফরম্যাটে হার্দিক পাণ্ডিয়াকে ছাড়াই দল মাঠে নামছে।
প্রথম একাদশে বড় রদবদল: এলেন রিঙ্কু সিং
ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে এসেছে এক বড় পরিবর্তন। ভারতীয় প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর বদলে দলে সুযোগ পেলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ব্যাটার রিঙ্কু সিং।
দুই দলের প্রথম একাদশ:
দল প্রথম একাদশ
ভারত অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী
পাকিস্তান সাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হোসেন তালাত, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হ্যারিস রাউফ, আবরার আহমেদ