শেষ মুহূর্তে মতবদল মমতার! সড়কপথ বাতিল করে কেন বিমানেই অন্ডাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ডাল সফর ঘিরে শুক্রবার দিনভর চলল নাটকীয় মোড়। বারবার সফরসূচি পরিবর্তনের পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সড়কপথ নয়, বরং বিমানেই অন্ডাল যাচ্ছেন তিনি। এয়ারপোর্ট অথরিটি সূত্রে খবর, দুপুর ২টো ১০ মিনিটের বিমানে কলকাতা থেকে অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

এদিন সকাল থেকেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রথমে বিমানযাত্রার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করার খবর আসে। জানানো হয়, আবহাওয়া প্রতিকূল হতে পারে এমন আশঙ্কায় মুখ্যমন্ত্রী সড়কপথেই গন্তব্যে পৌঁছাবেন। এমনকি কলকাতা বিমানবন্দর সূত্রেও জানানো হয়েছিল যে নির্ধারিত বিমানে তিনি যাচ্ছেন না। কিন্তু বেলা বাড়তেই ছবিটা বদলে যায়।

এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর পক্ষ থেকে নতুন করে ওয়েদার রিপোর্ট পাঠানো হয়। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, এই মুহূর্তে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আকাশের পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের নতুন করে সিডিউল পাঠানো হয় বিমানবন্দরে। নতুন পরিকল্পনা অনুযায়ী, দুপুরের বিশেষ বিমানেই তিনি অন্ডাল পৌঁছাবেন। প্রশাসনিক কাজ দ্রুত শেষ করার তাগিদেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy