শেয়ার বাজারে রক্তক্ষরণ! সাড়ে ৫ লক্ষ কোটি উধাও হতেই পালটা বড় মাস্টারপ্লাদ আনছে ভারত?

সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে ভারতীয় শেয়ার বাজারে নেমে এল চরম ধস। সোমবার এক ধাক্কায় সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হওয়ার পর, মঙ্গলবারেও সেই ধাক্কা কাটেনি। এদিনও সেনসেক্স পতন দেখেছে ২৪২ পয়েন্ট। গত দুই দিনে ভারতের শেয়ার বাজার থেকে আড়াই লক্ষ কোটি টাকারও বেশি তুলে নিয়েছেন বিদেশি লগ্নিকারীরা। মার্কিন বন্ডের বাজারে সুদের হার বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চড়া থাকার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। তবে এই বারবার আন্তর্জাতিক ধাক্কা সামলাতে এবার এক যুগান্তকারী ও মাস্টারস্ট্রোক পদক্ষেপ করতে চলেছে ভারত।

মার্কিন বন্ড ইয়েল্ডের আদলে এবার ভারতের নিজস্ব ‘ইন্ডিয়া বন্ড ইয়েল্ড’ বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এটি আন্তর্জাতিক বাজারে ভারতের প্রথম দীর্ঘমেয়াদি মূলধনী বন্ড। এই বন্ডের মাধ্যমে বিদেশ থেকে মূলধন তুলে অর্থনীতির গতি সচল রাখা এবং শেয়ার বাজারের পতন ঠেকানোই সরকারের মূল লক্ষ্য। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া যেমন নিজেদের ভাঁড়ারে থাকা ডলার বা সোনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সংকট সামাল দেয়, ঠিক একই ভাবে এই বন্ডকে রক্ষা-কবচ হিসেবে ব্যবহার করবে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।

বিশ্বের নবম দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ইয়েল্ড বন্ড লঞ্চ করার এই প্রতিযোগিতায় নামতে চলেছে ভারত। তবে প্রশ্ন উঠছে, এই বন্ডের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কতটা হবে? বিশেষজ্ঞদের মতে, বাজারে এর গ্রহণযোগ্যতা নির্ভর করবে তার রেটিংয়ের ওপর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, বিবি প্লাস (BB+) রেটিং নিয়েই এই বন্ডের সূচনা হতে চলেছে, যার জন্য ইতিমধ্যেই আবেদন করেছে সেবি। এই রেটিং পেলে আন্তর্জাতিক বাজারে বন্ডের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সংশয় থাকবে না। সব মিলিয়ে, কিছুটা ঝুঁকি থাকলেও দেশের আর্থিক সুরক্ষায় এক সুদূরপ্রসারী ও সাহসী পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র।