হু, হু করে বাড়ছে ক্রেজ! কোনো অতিরিক্ত সাবস্ক্রিপশন ছাড়াই ভারতে আসছে গুগলের নতুন গ্যাজেট

টেকনোলজি দুনিয়ায় ফের বড় চমক দিল গুগল। অবশেষে ভারতে লঞ্চ হলো তাদের লেটেস্ট স্ক্রিনলেস ফিটনেস ব্যান্ড—গুগল ফিটবিট এয়ার (Google Fitbit Air)। বুধবার (৩০ সেপ্টেম্বর) গুগলের অফিশিয়াল ব্লগ সূত্রে জানানো হয়েছে, আগামী ২ অক্টোবর ২০২৬ থেকে ভারতে এই ডিভাইসটির বিক্রি শুরু হবে। অত্যাধুনিক ফিচারের এই স্ক্রিনলেস গ্যাজেটটি নিয়ে টেকপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই চরম উন্মাদনা তৈরি হয়েছে। দাম এবং কালার ভ্যারিয়েন্টভারতে এই স্ক্রিনলেস ফিটনেস ব্যান্ডটির দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। ওবসিডিয়ান (Obsidian), বেরি (Berry), ল্যাভেন্ডার (Lavender) এবং ফগ (Fog)—এই মোট চারটি আকর্ষণীয় রঙে ডিভাইসটি কেনা যাবে। আগামী ২ অক্টোবর থেকে গগলের অফিশিয়াল স্টোর এবং ফ্লিপকার্ট (Flipkart) ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের বিভিন্ন রিটেল পার্টনারদের কাছেও এটি উপলব্ধ হবে। এছাড়া লঞ্চ অফার হিসেবে প্রথম চার মাস গুগল হেলথ প্রিমিয়াম (Google Health Premium) সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করার সুযোগ মিলছে। কার সঙ্গে প্রতিযোগিতা এবং সুবিধা?বর্তমানে স্ক্রিনলেস ওয়্যারেবল ডিভাইসের বাজারে শীর্ষে রয়েছে ‘হুপ’ (Whoop)। তবে সেই ডিভাইসটি ব্যবহার করতে হলে নিয়মিত নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিতে হয়। এখানেই গুগলের ফিটবিট এয়ার আলাদা। হু-এর সমকক্ষ বা তার থেকেও উন্নত ফিচার মিললেও গুগলের এই ডিভাইসের জন্য কোনো বাধ্যতামূলক বা অতিরিক্ত অর্থ খরচের প্রয়োজন নেই। এর সাবস্ক্রিপশন প্ল্যানটি সম্পূর্ণ ঐচ্ছিক রাখা হয়েছে। ব্যবহারকারীদের সুবিধার জন্য ডিভাইসটি পারফরম্যান্স লুপ, অ্যাক্টিভ লুপ এবং এলিভেটেড লুপ—এই তিন ধরনের ভিন্ন ব্যান্ডের সঙ্গে বাজারে আসছে, যা রিসাইকেলড উপাদান, ঘামরোধী এবং স্টাইলিশ ডিজাইনে তৈরি। কী কী ট্র্যাকিং ফিচার রয়েছে?গুগলের এই স্ক্রিনলেস ফিটনেস ব্যান্ডটিতে রয়েছে ২৪/৭ হার্ট রেট মনিটর, এসপিও২ (SpO2) ট্র্যাকিং, হার্ট রিদম মনিটর, বডি টেম্পারেচার বা শরীরের তাপমাত্রা ট্র্যাকিং এবং স্লিপ ট্র্যাকিংয়ের মতো অত্যাধুনিক ও জরুরি সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত ফিচার। স্ক্রিন না থাকায় এতে কোনো অপ্রয়োজনীয় নোটিফিকেশনের ঝামেলা নেই, যা নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্যের সঠিক ডেটা দিতে সাহায্য করবে।