শুভঙ্কর মিশ্রর শো-তে মন খুললেন শামি: কেন বারবার বাদ পড়ছেন দল থেকে? অবসরের আসল সত্যি ফাঁস!

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি কি তবে অবসরের পথে? গত এক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এই অভিজ্ঞ বোলারকে নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই নীরবতা ভাঙলেন তিনি। আইপিএল ২০২৬ (IPL 2026) শুরু হওয়ার ঠিক আগে এক সাক্ষাৎকারে শামি জানিয়ে দিলেন, এখনই ক্রিকেটকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা তাঁর নেই।

জাতীয় দল থেকে ক্রমাগত অবহেলা? ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর থেকে শামিকে আর নীল জার্সিতে দেখা যায়নি। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ৩৮টি উইকেট এবং বিজয় হাজারে ট্রফিতে ১৫টি উইকেট নিলেও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের গুডবুকে জায়গা হয়নি তাঁর। তরুণ বোলারদের সুযোগ দেওয়ার দোহাই দিয়ে শামিকে ব্রাত্য করে রাখা হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

অবসর নিয়ে শামির স্পষ্ট বার্তা ‘দ্য শুভঙ্কর মিশ্র শো’-তে শামি বলেন, “অবসরের চিন্তা মানুষকে মানসিকভবে দুর্বল করে দেয়। যেদিন সকালে ঘুম থেকে উঠে মনে হবে আমি ক্লান্ত বা ক্রিকেটের প্রতি বিরক্ত (Bored), সেদিনই ব্যাট-বল তুলে রাখব। কিন্তু আমি এখনও খেলাটা উপভোগ করছি।” লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর হয়ে এবারের আইপিএলে মাঠে নামতে মুখিয়ে আছেন শামি। নিজের ১০০ শতাংশ দিয়ে নির্বাচকদের যোগ্য জবাব দিতে তিনি যে প্রস্তুত, তা তাঁর শরীরী ভাষাতেই স্পষ্ট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy