শিবপুর থানার অদূরে অভিজাত আবাসনে আতঙ্ক! পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে লক্ষ্য করে চলল গুলি

কলকাতা। হাওড়ার শিবপুরে এক অভিজাত আবাসনে শুটআউটের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই আবাসনের ভিতরেই এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে।

অভিযোগ, শিবপুর থানার অদূরে ওই অভিজাত আবাসনের ডি ব্লকের ১৫ তলার ফ্ল্যাটে পুনম যাদব নামের ওই মহিলা গুলিবিদ্ধ হন। তাঁকে গুলি করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে।

তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। শিবপুর থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বলে মনে করা হচ্ছে।