শচীন-পুত্রের বিয়েতে নক্ষত্র পতন! আম্বানি থেকে বচ্চন— কে নেই অর্জুন-সানিয়ার আসরে?

বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের এক অভিজাত হোটেলে বসেছিল চাঁদের হাট। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর এবং তাঁর দীর্ঘদিনের বান্ধবী তথা উদ্যোক্তা সানিয়া চন্দক (Saaniya Chandhok) বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। এই হাই-প্রোফাইল বিয়েতে ভারতীয় ক্রিকেটের তিন প্রজন্মের মহারথীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে একটি ‘মিনি রি-ইউনিয়ন’-এ পরিণত করেছিল।

ক্রিকেট বিশ্বের মেলা: বিয়ের আসরে সবথেকে বেশি নজর কেড়েছেন প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। স্ত্রী সাক্ষীর সঙ্গে তিনি উপস্থিত ছিলেন তেন্ডুলকর পরিবারের এই বিশেষ দিনে। এছাড়াও ছিলেন ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর, কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার, প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী এবং অনিল কুম্বলে। যুুগলকে আশীর্বাদ করতে হাজির ছিলেন যুবরাজ সিং, জাহির খান, হরভজন সিং, ইরফান পাঠান এবং অজিত আগরকরও।

বউমা সানিয়া চন্দক কে? শচীন পরিবারের নতুন সদস্য সানিয়া চন্দক মুম্বইয়ের প্রথিতযশা ব্যবসায়ী পরিবারের সন্তান। তিনি শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি এবং পেশায় একজন পশু চিকিৎসক ও সফল উদ্যোক্তা। লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক সানিয়া মুম্বইয়ে একটি লাক্সারি পেট স্পা (Mr. Paws) চালান। উল্লেখ্য, অর্জুনের দিদি সারা তেন্ডুলকরের অভিন্নহৃদয় বন্ধু হলেন এই সানিয়া। গত বছর আগস্টে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল।

অন্যান্য নক্ষত্ররা: শুধুমাত্র ক্রিকেট নয়, বিনোদন এবং ব্যবসা জগতের শীর্ষ ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। মুকেশ আম্বানিনীতা আম্বানি শুরু থেকেই তেন্ডুলকর পরিবারের সঙ্গে এই উৎসবে সামিল ছিলেন। বলিউড থেকে পৌঁছেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। দক্ষিণ মুম্বইয়ের আকাশ যেন এদিন তারার আলোয় ঝলমলিয়ে উঠেছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy