লোকচক্ষুর আড়ালে ছিল যুগ যুগ ধরে, জয়চণ্ডী পাহাড়ের নিচে ইতিহাসের খনি! দেখুন রোমহর্ষক ছবি

পুরুলিয়ার রঘুনাথপুরের বিখ্যাত জয়চন্ডী পাহাড় এবার পর্যটকদের জন্য এক নতুন রহস্যের দুয়ার খুলে দিল। প্রায় ২০০ বছরের প্রাচীন এক ‘গুপ্ত গুহা’ এখন এই অঞ্চলের প্রধান আকর্ষণ। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও, বর্তমানে এই গুহাটির কথা জানাজানি হতেই ভিড় জমাচ্ছেন ইতিহাসপ্রেমী ও পর্যটকরা।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, প্রায় দুই শতাব্দী আগে হিমালয় থেকে বংশীধারী যোগী বাবা নামক এক সাধক গভীর তপস্যার উদ্দেশ্যে এই নির্জন পাহাড়ে পা রাখেন। সাধনার জন্য তিনি নিজ হাতে পাহাড়ের নিচে এই গুহাটি নির্মাণ করেন। দীর্ঘকাল সেখানে নির্জনে ঈশ্বর আরাধনায় মগ্ন থাকার পর তিনি অন্যত্র চলে গেলেও, তাঁর তৈরি সেই সাধনাস্থল আজও রহস্য ও রোমাঞ্চ জিইয়ে রেখেছে।

প্রকৃতির কোলে আধ্যাত্মিক আবহ ও ইতিহাসের ছোঁয়া পেতে জয়চন্ডী পাহাড়ের এই গুপ্ত গুহা এখন এক আদর্শ গন্তব্য। সামনেই দোল উৎসব, আর এই ছুটির মরসুমে পুরুলিয়ার রুক্ষ পাহাড়ের বুকে এমন এক ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী থাকতে পারেন আপনিও।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy