২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আজ ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর এই বাজেটের প্রধান আকর্ষণ হতে পারে রাজ্যের ২ কোটিরও বেশি মহিলার প্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। গত বছর এই ভাতার পরিমাণ ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ এবং ১২০০ টাকা করা হয়েছিল। রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন, নির্বাচনের আগে এই অঙ্ক বাড়িয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত করা হতে পারে।
টাকার অঙ্ক বৃদ্ধির পাশাপাশি উপভোক্তাদের জন্য আরেকটি বড় আপডেট হলো পেমেন্টের তারিখ। সাধারণত মাসের ৭ তারিখের মধ্যে টাকা ঢুকে গেলেও, এবার সেই নিয়মে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অনেকের অনলাইন স্ট্যাটাসে ইতিমধ্যেই “Payment Under Process” দেখাচ্ছে, যা ইতিবাচক সংকেত। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বার্ধক্য ভাতা এবং আশা কর্মীদের সম্মাননিধি বৃদ্ধির ঘোষণাও আসতে পারে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য প্রায় ২৭,০০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও, ভোটের বছরে সেই বাজেট আরও বাড়ানো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।