টানা কয়েকদিন আকাশছোঁয়া দামের পর অবশেষে বড়সড় স্বস্তি মিলল সোনার বাজারে। আজ ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার লক্ষ্মীবারে বাজার খুলতেই এক ধাক্কায় অনেকটা কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং অভ্যন্তরীণ চাহিদার রদবদলে দেশের প্রতিটি বড় শহরেই হলুদ ধাতুর দামে বড় পতন দেখা গেছে।
কলকাতায় আজ ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১১৫৮২০ টাকা, যা গতকালের চেয়ে ৩৭৬০ টাকা কম। মধ্যবিত্তের পছন্দের ২২ ক্যারেট সোনা ১০ গ্রামে ৪৬০০ টাকা কমে দাঁড়িয়েছে ১৪১৫৫০ টাকায়। এছাড়া ২৪ ক্যারেট বা পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০২০ টাকা কমে বর্তমানে ১৫৪৪২০ টাকায় বিক্রি হচ্ছে।
মুম্বই ও হায়দরাবাদেও সোনার দর কলকাতার সমান্তরালে থাকলেও দিল্লি ও জয়পুরে দাম সামান্য বেশি। তবে সবথেকে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে চেন্নাইতে, যেখানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম একলাফে ৫৮০০ টাকা কমেছে। বিনিয়োগকারীদের জন্য এই পতন যেমন চিন্তার, সাধারণ ক্রেতাদের জন্য এটি সোনা কেনার মোক্ষম সময় বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।