লক্ষ্মীবারে বড় ধাক্কা! বিয়ের মরশুমের মাঝেই একলাফে বাড়ল সোনার দাম, পকেটে টান পড়ার আগে রেট চেক করুন

বিয়ের মরশুমে সোনা কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। সপ্তাহের চতুর্থ দিন অর্থাৎ লক্ষ্মীবারেই বাজার কাঁপিয়ে উর্ধ্বমুখী সোনার দাম। বুধবারের তুলনায় আজ, ১৮ ডিসেম্বর একলাফে বেশ খানিকটা দাম বেড়েছে হলুদ ধাতুর। কলকাতা থেকে দিল্লি, চেন্নাই থেকে মুম্বই—সর্বত্রই এখন সোনার দামে আগুনের ছোঁয়া।কলকাতায় আজকের সোনার দর (একনজরে):আজ তিলোত্তমায় সোনার দাম গতকালের তুলনায় প্রতি ১০ গ্রামে ২৫০ থেকে ৩৩০ টাকা পর্যন্ত বেড়েছে।১৮ ক্যারেট (হলমার্ক সোনা): ১ গ্রাম ১০,১১৩ টাকা (+২৫ টাকা)। ১০ গ্রামের দাম ১,০১,১৩০ টাকা।২২ ক্যারেট (গয়নার সোনা): ১ গ্রাম ১২,৩৬০ টাকা (+৩০ টাকা)। ১০ গ্রামের দাম ১,২৩,৬০০ টাকা।২৪ ক্যারেট (পাকা সোনা): ১ গ্রাম ১৩,৪৮৪ টাকা (+৩৩ টাকা)। ১০ গ্রামের দাম ১,৩৪,৮৪০ টাকা।দেশের অন্যান্য বড় শহরের চিত্র:দেশের বিভিন্ন শহরে কর কাঠামো এবং চাহিদার ভিত্তিতে সোনার দাম ভিন্ন ভিন্ন হয়। একনজরে দেখে নিন দেশের প্রধান শহরগুলিতে আজকের রেট:শহর১৮ ক্যারেট (প্রতি ১০ গ্রাম)২২ ক্যারেট (প্রতি ১০ গ্রাম)২৪ ক্যারেট (প্রতি ১০ গ্রাম)কলকাতা₹১,০১,১৩০₹১,২৩,৬০০₹১,৩৪,৮৪০দিল্লি₹১,০১,২৮০₹১,২৩,৭৫০₹১,৩৪,৯৯০মুম্বই₹১,০১,১৩০₹১,২৩,৬০০₹১,৩৪,৮৪০চেন্নাই₹১,০৩,৮০০₹১,২৪,৪০০₹১,৩৫,৭১০হায়দরাবাদ₹১,০১,১৩০₹১,২৩,৬০০₹১,৩৪,৮৪০কেন বাড়ছে দাম?বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারে অস্থিরতা এবং ভারতে বিয়ের মরশুমের কারণে সোনার চাহিদাই এর মূল কারণ। জোগান ও চাহিদার এই ফারাকের ফলেই আমজনতার কপালে চিন্তার ভাঁজ ফেলে সোনার দাম ফের আকাশছোঁয়া হতে শুরু করেছে।