রেড রোডে ইদের আমেজ: ‘গলা কাটলেও মাথা নত করব না’, এসআইআর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে হুঙ্কার মমতা-অভিষেকের

পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে শনিবার উৎসবের মেজাজে ভাসল কলকাতা। প্রতি বছরের মতো এ বারও রেড রোডে আয়োজিত বিশেষ নমাজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে উৎসবের আবহেও এদিন তাঁদের কণ্ঠে শোনা গেল কড়া রাজনৈতিক বার্তা, বিশেষত এসআইআর (SIR) ইস্যুতে কেন্দ্রকে সরাসরি আক্রমণ করেন তাঁরা।

ইমাম কারী ফজলুর রহমানের পরিচালনায় সম্পন্ন হওয়া এই জমায়েত থেকে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকের নাম এসআইআর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করছি। আমি ভারতকে নিয়ে গর্বিত এবং বিশ্বজুড়ে সম্প্রীতির বার্তা দিতে চাই।”

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির সংজ্ঞা নতুন করে তুলে ধরে বলেন, “আমাদের বাংলা এমন যেখানে মন্দিরের ঘণ্টা আর মসজিদের আজান একসঙ্গে বাজে। রমজানে রাম থাকলে দীপাবলিতে আলি থাকে।” এসআইআর তালিকা নিয়ে নাম বাদ দেওয়ার প্রসঙ্গে তিনি চরম হুঁশিয়ারি দিয়ে জানান, “নাম কাটা তো দূরের কথা, গর্দান কাটলেও আমরা মাথা নত করব না। মনে রাখবেন, সরকার দেশের মালিক নয়, কেবল ভাড়াটে। আজ কেউ বলছে হিন্দু বিপদে, কেউ বলছে মুসলিম; কিন্তু আমি বলছি আজ গোটা হিন্দুস্থান বিপদে।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy