রান্নার গ্যাসের বুকিং নিয়ে বড় জালিয়াতি! এই একটি ভুল করলেই কপাল পুড়বে মধ্যবিত্তের

খাউতিদের পকেট খালি করতে এবার নয়া ফন্দি এঁটেছে সাইবার প্রতারকরা। উৎসবের মরসুম বা রান্নার গ্যাসের জোগানে টান পড়ার খবর ছড়িয়ে পড়তেই সক্রিয় হয়ে উঠেছে জালিয়াতি চক্র। এবার সাধারণ মানুষের অসহায়তাকে হাতিয়ার করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার ছক কষছে জালিয়াতরা। আপনার ফোনে কি ‘গ্যাসের আকাল’ বা ‘গ্যাস বুকিং বাতিল’ সংক্রান্ত কোনো মেসেজ এসেছে? তবে সাবধান! একটি ক্লিকেই আপনার সারাজীবনের সঞ্চয় গায়েব হয়ে যেতে পারে।

সম্প্রতি একাধিক জায়গায় এই ধরণের জালিয়াতির খবর সামনে আসছে। প্রতারকরা গ্রাহকদের মোবাইলে একটি লিঙ্ক সম্বলিত মেসেজ পাঠাচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, গ্যাসে আকাল থাকায় বা কেওয়াইসি (KYC) আপডেট না থাকায় আপনার গ্যাস কানেকশন বিচ্ছিন্ন করা হতে পারে। আতঙ্কিত গ্রাহক যখনই ওই লিঙ্কে ক্লিক করছেন, তখনই তাঁদের ফোনে ঢুকে পড়ছে একধরণের ‘ম্যালওয়্যার’ বা ক্ষতিকারক সফটওয়্যার। এর মাধ্যমে প্রতারকরা গ্রাহকের ফোনের যাবতীয় তথ্য, ওটিপি (OTP) এবং ব্যাঙ্কিং পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে। মুহূর্তের মধ্যে খালি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

বিশেষজ্ঞদের মতে, কোনো অনুমোদিত গ্যাস এজেন্সি বা কোম্পানি কখনই হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কিং ডিটেইলস জানতে চায় না। কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে গ্রাহকদের সরাসরি ডিলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি এই ধরনের কোনো মেসেজ পান, তবে সেটিকে এড়িয়ে চলুন এবং দ্রুত সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ জানান। সামান্য অসতর্কতা আপনার বড়সড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy