রাজ্যজুড়ে আইনি বিপাকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র! একাধিক থানায় দায়ের হল একের পর এক এফআইআর
July 28, 2026

বিতর্কের জেরে রাজ্যজুড়ে আরও একাধিক থানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিনেত্রীকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানিয়ে কোথাও বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে, আবার কোথাও ‘গোরক্ষক সেনা কর্মী’ নামে একটি সংগঠনের পক্ষ থেকেও তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।