যোগীর টোকিও সফরে টাকার বৃষ্টি! জাপানি সংস্থাদের সঙ্গে ১১ হাজার কোটির মেগা ডিল

উত্তরপ্রদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সাম্প্রতিক জাপান ও সিঙ্গাপুর সফর যেন সেই লক্ষ্যেরই এক সফল প্রতিফলন। টোকিও সফরের শুরুতেই ১১ হাজার কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করে তাক লাগিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

জাপানের বিশ্বখ্যাত ‘কুবোতা কর্পোরেশন’ উত্তরপ্রদেশের কৃষি যান্ত্রিকীকরণে বড়সড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাক্টর ও হারভেস্টার তৈরিতে দুনিয়া কাঁপানো এই সংস্থার পাশাপাশি ‘জাপানি এভিয়েশন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি’ (JAE) অ্যারোস্পেস এবং অটোমোটিভ সেক্টরে অত্যাধুনিক প্রযুক্তি আনার প্রস্তাব দিয়েছে। কৃষি থেকে সেমিকন্ডাক্টর— গুচ্ছ গুচ্ছ জাপানি প্রযুক্তির জোয়ার আসতে চলেছে যোগীরাজ্যে।

সফরের এক আবেগঘন মুহূর্তে মুখ্যমন্ত্রী ইয়ামানাশিতে প্রবাসী ভারতীয় ও তাঁদের সন্তানদের সঙ্গে সময় কাটান। সেখানে খুদেদের মুখে সংস্কৃত শ্লোক শুনে এবং তাদের সংস্কার দেখে আপ্লুত যোগী তাদের চকোলেট উপহার দেন। এর আগে সিঙ্গাপুর সফরেও অভাবনীয় সাফল্য পেয়েছে উত্তরপ্রদেশ। প্রায় ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে, যার মধ্যে ৬০ হাজার কোটি টাকার মউ (MoU) ইতিমধ্যেই চূড়ান্ত। উন্নয়নের এই হাই-স্পিড দৌড় উত্তরপ্রদেশের ভোল বদলে দেবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy