যুদ্ধকালীন পরিস্থিতিতেও ভরসাযোগ্য এই ৩০ স্টক! পোর্টফোলিও সামলাতে কী পরামর্শ বিশেষজ্ঞদের?

সোমবার মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি পড়ে গেলেও, ব্রোকারেজ ফার্মগুলি মনে করছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটিই সঠিক সময়। বিশেষ করে ডিফেন্স, এনার্জি এবং আইটি সেক্টরের ৩০টি শেয়ারে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তালিকায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ শেয়ার: মোতিলাল ওসওয়াল এবং আইসিআইসিআই ডিরেক্ট-এর তালিকায় ঠাঁই পেয়েছে— Reliance Industries, ICICI Bank, L&T, Tata Motors, SBI, HAL, Infosys, ITC, এবং Trent-এর মতো হেভিওয়েট শেয়ার। দুই ফার্মই বিশেষভাবে L&T এবং Reliance-এর ওপর বাজি ধরছে। তাদের মতে, যুদ্ধের ফলে তেলের দাম বাড়লে রিলায়েন্সের রিফাইনারি ব্যবসায় লাভ হতে পারে, আর পরিকাঠামো উন্নয়নে এলঅ্যান্ডটি-র অর্ডার বুক আরও মজবুত হবে। এই ধসের বাজারে ‘বাই অন ডিপস’ (Buy on Dips) নীতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy