মেলায় ঘুরতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! গণধর্ষণের শিকার কিশোরী, বর্ণনা শুনে শিউরে উঠছে পুলিশও

উৎসবের মরশুমেও বন্ধ হচ্ছে না গণধর্ষণের মতো জঘন্য অপরাধ। ঝাড়খণ্ডের গোদ্দা জেলায় মেলায় ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরী তার এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিল এবং তাদের সঙ্গে মেলায় গিয়েছিল। সেখানেই এক যুবকের সঙ্গে তার আলাপ হয়। গল্প করার অছিলায় সেই যুবক কিশোরীকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই তার সঙ্গে যোগ দেয় আরও তিন বন্ধু। এরপর চারজনে মিলে কিশোরীকে গণধর্ষণ করে পালিয়ে যায়।

কোনোমতে বাড়ি ফিরে কিশোরী তার পরিবারের কাছে সব ঘটনা জানায়। এরপর তার পরিবার দ্রুত থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করে।

একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে বিহারের খাগারিয়া জেলায়। এখানে এক ১৪ বছর বয়সী নাবালিকাকে নেশাদ্রব্য খাইয়ে গণধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা এখনও পলাতক।

পুলিশ জানায়, মূল অভিযুক্ত নাবালিকার পরিচিত। কথা বলার অছিলায় সে নাবালিকাকে বাড়ি থেকে বের করে আনে এবং নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তার পাঁচ বন্ধু মিলে নাবালিকাকে নেশা মেশানো পানীয় খাওয়ায়। এরপর নাবালিকা জ্ঞান হারালে তাকে গণধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

সকালে জ্ঞান ফিরলে নাবালিকা কোনোরকমে বাড়ি ফিরে পরিবারকে সব জানায়। পুলিশ এই ৬ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তল্লাশি অভিযান শুরু করেছে।