মুর্শিদাবাদ পুলিশের বিরাট সাফল্য! অনলাইন প্রতারণার খোয়া যাওয়া ১ কোটি টাকা ফেরৎ পেলেন সাধারণ মানুষ

সাইবার প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া প্রায় ১ কোটি টাকা উদ্ধার করে সাধারণ মানুষকে ফিরিয়ে দিল মুর্শিদাবাদ পুলিশ। বুধবার বহরমপুর পুলিশ লাইনের এসপি অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অপ্রত্যাশিতভাবে টাকা ফিরে পেয়ে খুশি হয়েছেন প্রতারিত হওয়া মানুষজন।

মুর্শিদাবাদ পুলিশ জেলায় অনলাইন প্রতারণার শিকার হওয়া বহু মানুষ বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ তদন্তের পর অবশেষে তারা এই বিশাল অঙ্কের টাকা উদ্ধার করতে সক্ষম হয় এবং তা আসল মালিকদের কাছে ফিরিয়ে দেয়।

এই ঘটনার পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। অনলাইন লেনদেনের ক্ষেত্রে সবাইকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে যে, যদি কেউ তার মোবাইল ফোন বিক্রি করেন, তাহলে অবশ্যই তার আগে সেই ফোনের সিম কার্ড খুলে নেওয়া উচিত। এই সামান্য সতর্কতা অনেক বড় প্রতারণা থেকে মানুষকে রক্ষা করতে পারে।