মাত্র ২০০ টাকায় হিরে পাওয়ার সুযোগ! ভারতের এই অদ্ভুত জায়গায় মাটি খুঁড়লেই মিলছে কোটি টাকার রত্ন

হিরে মানেই চোখ ধাঁধানো আভিজাত্য আর আকাশছোঁয়া দাম। সাধারণ মানুষের কাছে যা কেবল কাচের বাক্সে বন্দি কোনো মহার্ঘ স্বপ্ন। কিন্তু আপনি কি জানেন, ভারতের এমন এক অদ্ভুত জায়গা রয়েছে, যেখানে মাত্র ২০০ টাকা খরচ করেই সাধারণ মানুষ নিজের ভাগ্য পরীক্ষা করতে পারেন? সেখানে মাটি খুঁড়লেই মিলতে পারে কোটি টাকার হিরে! আর রাতারাতি কুলি থেকে কোটিপতি হয়ে যাওয়ার এই অবিশ্বাস্য গল্প সত্যি হচ্ছে মধ্যপ্রদেশের পান্না জেলায়।

ভারতের ‘ডায়মন্ড সিটি’ পান্না

মধ্যপ্রদেশের পান্নাকে বলা হয় ভারতের ‘ডায়মন্ড সিটি’ বা ‘রত্নগর্ভা’। এখানে বড় বড় বহুজাতিক সংস্থা যেমন আধুনিক প্রযুক্তিতে হিরে তোলে, তেমনই সাধারণ মানুষের জন্য সরকারের দরজা খোলা রয়েছে। যে কেউ জেলা হিরে দপ্তরে (District Diamond Office) আবেদন করে মাত্র ২০০ থেকে ২৫০ টাকার চালান জমা দিয়ে একটি ছোট জমির টুকরো লিজ নিতে পারেন।

সাধারণত ৬×৬ বা ৮×৮ মিটারের একটি ছোট্ট প্লট বরাদ্দ করা হয় কয়েক মাস থেকে এক বছরের জন্য। এরপর নিজেরা কিংবা কুলি লাগিয়ে শুরু হয় মাটি খোঁড়ার লড়াই। আর এই ভাগ্য পরীক্ষার মাধ্যমেই বহু মানুষ রাতারাতি নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন।

আপনার কি কখনো শখ হয়েছে এমন কোনো স্থানে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখার? কমেন্ট করে জানান আপনার মতামত।