পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে দেশজুড়ে এলপিজি (LPG) হাহাকার চরমে। এই সংকটকালে একদিকে যেমন রাজ্য সরকার জরুরি পরিষেবায় স্বস্তির বার্তা দিচ্ছে, অন্যদিকে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। ভিডিওতে ‘আর্ট অফ লিভিং ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর এক অভাবনীয় প্রযুক্তির কথা তুলে ধরেছেন। তাঁর দাবি, মিস্টার মহেশ নামে এক ব্যক্তির উদ্ভাবিত একটি বিশেষ স্টোভে মাত্র আধ লিটার জল দিয়ে টানা ৬ মাসের রান্না করা সম্ভব!
এই প্রযুক্তিতে জল থেকে হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করা হয়। উৎপাদিত হাইড্রোজেন রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং অক্সিজেন মুক্ত করে দেওয়া হয় বাতাসে। রবিশঙ্করের মতে, এতে সিলিন্ডারের প্রয়োজন পড়বে না এবং খাবারের গুণমানও বজায় থাকবে। তিনি জানান, প্রাথমিকভাবে তাঁর আশ্রমেই এই পদ্ধতি ব্যবহার করা হবে।
🚨No LPG Required. Cooking Gas from Just Water . Mr Mahesh Created A stove can run for 6 months from 0.5Ltr Water and showed it before Sri Sri Ravishanker
Every Crisis is an Opportunity. Can Govt work on this Technology ? pic.twitter.com/7rZp0kNMHN
— RapperPandit (@RapperPandit) March 10, 2026
অন্যদিকে, নবান্ন বৃহস্পতিবার একটি ‘এসওপি’ (SOP) প্রকাশ করে স্পষ্ট জানিয়েছে যে, রাজ্যে মিড ডে মিল, হাসপাতালের রান্না এবং গৃহস্থের ঘরে গ্যাস সরবরাহে কোনো ঘাটতি হবে না। তবে রেস্তোরাঁ ও বাণিজ্যিক ক্ষেত্রে সংকট এখনো কাটেনি। অনেকেই এখন ইলেকট্রিক ইন্ডাকশন বা মাটির উনুনে ফিরে যাচ্ছেন। এই পরিস্থিতিতে আধ্যাত্মিক গুরুর শেয়ার করা ‘জলের স্টোভ’ সাধারণ মানুষের মনে নতুন করে কৌতূহল ও আশার সঞ্চার করেছে।