মাঝরাতে বাইক সফরে দুর্ঘটনা! হসপিটাল রোডে বেপরোয়া গতির বলি তরুণী, গ্রেফতার হাওড়ার যুবক

উৎসবের মরসুমে শহরের রাস্তায় বেপরোয়া বাইকের গতিতে রাশ টানতে না পারার করুণ পরিণতি ঘটল। মাঝরাতে বাইক সফরে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক তরুণ ও তাঁর বান্ধবী। পুলিশ সূত্রে খবর, হাওড়ার বাসিন্দা ওই যুবক এবং বড়বাজার এলাকার বাসিন্দা তাঁর বান্ধবী কলকাতার হসপিটাল রোডে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর দ্রুত দু’জনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।

যুবককে গ্রেফতার করল পুলিশ
দুর্ঘটনার পরই তরুণীর পরিবারের তরফে এই মর্মান্তিক মৃত্যুর জন্য হাওড়ার ওই তরুণকে দায়ী করে হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, বেপরোয়া গতি এবং মদ্যপ অবস্থায় বাইক চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

পরিবারের অভিযোগ পেয়েই পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। উৎসবের মরশুমে রাতে মদ্যপ বাইক চালকদের বিরুদ্ধে পুলিশি নজরদারি বাড়ানোর পরেও এমন ঘটনা ঘটায় শহরের রাতের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy