মাছ-ভাত নিয়ে রাজনীতি! বাংলার মানুষের খাদ্যাভ্যাস নিয়ে বিরোধীদের ‘গুজব’ ফাঁস করলেন শাহ

২০২৬-এর বিধানসভা ভোটের আগে বাংলার সংবেদনশীল ‘মাছ-ডিম’ ইস্যু নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মাছ ও ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে—তৃণমূল কংগ্রেসের এই অভিযোগকে স্রেফ ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিলেন তিনি। নিউ টাউনে বিজেপির ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ অনুষ্ঠানে শাহ স্পষ্ট জানান, মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করার কোনও পরিকল্পনা বিজেপির নেই।

শাহ বলেন, “তৃণমূল মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আমি স্পষ্ট করে দিতে চাই, বাংলায় এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের লক্ষ্য উন্নয়ন, কর্মসংস্থান এবং আইনশৃঙ্খলা রক্ষা করা।” তাঁর অভিযোগ, গত ১৫ বছর বাংলার মানুষের জন্য ‘কালরাত্রি’ হয়ে দাঁড়িয়েছে। বাম শাসনের পর মানুষ যে পরিবর্তনের আশায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি।

শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের উপস্থিতিতে শাহ ঘোষণা করেন, ক্ষমতায় এলে তৃণমূলের আমলের ‘সন্ত্রাস’ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খাদ্যাভ্যাসের মতো আবেগী বিষয়কে সামনে এনে তৃণমূল যে প্রচার চালাচ্ছিল, শাহের এই মন্তব্য তার পালটা মাস্টারস্ট্রোক। ১৫ বছরের অপশাসনের অবসান ঘটিয়ে বিজেপি নতুন বাংলা গড়ার শপথ নিয়েছে বলেও তিনি দাবি করেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy