মহালয়ার পুণ্যলগ্নে শোকের ছায়া! বাবুঘাটে তর্পণ করতে এসে পুরোহিতের মৃত্যু

মহালয়ার পুণ্যলগ্নে বাবুঘাটে তর্পণ করানোর সময় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার সকালে তর্পণ করার সময় শিবরাম ভট্টাচার্য নামে এক পুরোহিত সংজ্ঞাহীন হয়ে গঙ্গায় পড়ে যান। দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

সবংয়ের বাসিন্দা ছিলেন পুরোহিত
জানা গিয়েছে, মৃত পুরোহিত শিবরাম ভট্টাচার্য পশ্চিম মেদিনীপুরের সবং এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গতকাল রাতে কলকাতায় এসেছিলেন মহালয়ার দিনে তর্পণ করানোর জন্য। তর্পণ চলাকালীন আচমকা এই ঘটনা ঘটে, যা সেখানে উপস্থিত সকলের মধ্যে শোকের ছায়া ফেলে দিয়েছে।