মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হিন্দু বিরোধী’ ডিএনএ পরীক্ষা হোক! প্রতিমা বিসর্জন নিয়ে শুভেন্দুর চরম হুঙ্কার

সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রায় অংশ নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো কার্নিভ্যাল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি মুখ্যমন্ত্রীকে ‘হিন্দু বিরোধী’ বলেও তোপ দাগেন।

রেড রোড কার্নিভ্যালকে ‘হিন্দু বিরোধী’ তকমা শুভেন্দুর
সন্তোষ মিত্র স্কোয়ারের বিসর্জন শোভাযাত্রা থেকে শুভেন্দু অধিকারী রেড রোড কার্নিভ্যাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন,

“কাল (কার্নিভ্যালের দিন) যা দেখা গেল, এখানে হিন্দু বিরোধী চিফ মিনিস্টার নিজের সিংহাসনে থাকবে আর তার সামনে দিয়ে দেবীকে যেতে হবে, এটা তফাৎ।”

তিনি আরও বলেন, “আজ আমরা মায়ের বিসর্জন জুলুসে অংশ নিয়েছি। মা আজকে আগে আগে যাবে, আর আমরা মায়ের সন্তান হিসেবে পিছনে পিছনে থাকব। এটাই বার্তা।”

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএনএ টেস্ট হোক’
সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে আরও বলেন, “ওনার ডিএনএ টেস্ট হোক।” তাঁর মতে, রেড রোড কার্নিভ্যালের মাধ্যমে মুখ্যমন্ত্রী বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর প্রতি যে ব্যবহার করেছেন, তা হিন্দু বিরোধী।

শুভেন্দু অধিকারী এই বিসর্জন শোভাযাত্রায় শাঁখ বাজিয়ে অংশ নেন। তাঁর এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হলো। শাসক দল তৃণমূল কংগ্রেস এখনও এই মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।