মন্ত্রীবাসভবনে পরকীয়া? গণেশ কুমারের বিরুদ্ধে স্ত্রীর নালিশে অস্বস্তিতে বাম সরকার

কেরলের পরিবহণ মন্ত্রী কে বি গণেশ কুমারের ব্যক্তিগত জীবন এবার রাজনীতির আঙিনায় চলে এল। মন্ত্রীর স্ত্রী বিন্দু সরাসরি অভিযোগ করেছেন যে, তাঁদের নিজস্ব শয়নকক্ষে তিনি মন্ত্রীকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেছেন। বিন্দুর দাবি, দীর্ঘ সময় ধরে গণেশ কুমার একাধিক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত এবং বাধা দিতে গেলে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

এই অভিযোগের উত্তরে মন্ত্রী গণেশ কুমার অবশ্য বিন্দুমাত্র লজ্জিত নন। তিনি সংবাদমাধ্যমের সামনে পাল্টা দাবি করেছেন, “ভালবাসা কোনো অপরাধ নয়।” তাঁর এই মন্তব্যের পরই বিতর্কের আগুন আরও বেড়েছে। বিরোধী দলগুলি নৈতিকতার প্রশ্নে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। উল্লেখ্য, এর আগেও গণেশ কুমারের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার জলঘোলা হয়েছে, কিন্তু এবার তাঁর স্ত্রীর সরাসরি অভিযোগ ও মন্ত্রীর পাল্টা সাফাই কেরালা বিধানসভার ভেতরেও উত্তাপ বাড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy