ভারতীয় অটোমোবাইল বাজারে ফের বড়সড় ধামাকা করল জাপানি সংস্থা নিসান (Nissan)। মধ্যবিত্ত পরিবারগুলোর কথা মাথায় রেখে তারা নিয়ে এল তাদের নতুন সেভেন সিটার এমইউভি (MUV) ‘নিসান গ্র্যাভিট’ (Nissan Gravite)। যার প্রারম্ভিক এক্স-শোরুম দাম রাখা হয়েছে মাত্র ৫.৬৫ লক্ষ টাকা। যারা কম বাজেটে একটি বড় ফ্যামিলি কার খুঁজছিলেন, তাঁদের কাছে এটি ২০২৬ সালের সেরা উপহার হতে চলেছে। রেনোঁ ট্রাইবার (Renault Triber)-এর প্ল্যাটফর্মে তৈরি হলেও গ্র্যাভিট তার নিজস্ব স্টাইলিশ লুক এবং প্রিমিয়াম ফিচারের জন্য ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নিসান গ্র্যাভিট-এর ইন্টিরিয়রে দেওয়া হয়েছে মডুলার সিটিং কনফিগারেশন, যা দরকারে সরিয়ে রেখে মালপত্র রাখার জায়গা বাড়ানো সম্ভব। এতে রয়েছে ১.০ লিটার ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা ৭২ পিএস শক্তি এবং ৯৬ এনএম টর্ক উৎপাদন করে। ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি (AMT)— উভয় গিয়ারবক্সের বিকল্পই থাকছে এই গাড়িতে। ফিচারের দিক থেকে এতে রয়েছে ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে, এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। নিরাপত্তার খাতিরে দেওয়া হয়েছে ৬টি এয়ারব্যাগ, ইএসপি (ESP) এবং হিল স্টার্ট অ্যাসিস্ট। ১৯ কিমির বেশি মাইলেজ সমৃদ্ধ এই গাড়িটি এখন বাজেট সেগমেন্টে মারুতি এরটিগা বা রেনোঁ ট্রাইবারের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।