মধ্যপ্রাচ্যে শান্তির পথে কি ট্রাম্পের ডেপুটি? ইসলামাবাদে মেগা বৈঠকে আমেরিকার দূত জেডি ভ্যান্স

মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এবার সবার নজর ইসলামাবাদের দিকে। শনিবার সেখানে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতা বৈঠক হতে চলেছে, যেখানে আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করবেন খোদ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইতিমধ্যই তিনি পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে এই বৈঠকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি উপস্থিত থাকছেন না বলে তেহরানের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। পরিবর্তে কে থাকবেন, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকে ভ্যান্সকে পাঠানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সুপরিকল্পিত কৌশল। কারণ, শুরু থেকেই এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের এই ডেপুটি কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন এবং সামরিক অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশাসনের অন্দরেই প্রশ্ন তুলেছিলেন।

এদিকে, বৈঠকের আগেই উত্তাপ বাড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তেই এই যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু ইরান তা এখনও কার্যকর না করে চুক্তিভঙ্গ করছে। অন্যদিকে, এই সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। নয়াদিল্লির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আশা করি এই শান্তি স্থায়ী হবে। নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল এবং বিশ্ব বাণিজ্যের স্বার্থে এই সংঘাতের কূটনৈতিক সমাধান জরুরি।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy