ভোটের মুখে রক্তস্নাত তিলজলা! ১৯ বছরের যুবককে বাড়ি থেকে ডেকে এনে ঝাঁঝরা করল কুখ্যাত দুষ্কৃতী

ভোটের দামামা বাজার আগেই ফের উত্তপ্ত তিলজলা। সোমবার মাঝরাতে বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলায় চলল গুলি। ১৯ বছরের যুবক মহম্মদ নিয়াজকে তাঁর বাড়ি থেকে ডেকে এনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ৫-৬ রাউন্ড গুলি চালায় মহম্মদ সলমন ও তার দলবল। নিয়াজের পায়ে তিনটি গুলি লেগেছে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সলমন এলাকার চিহ্নিত দুষ্কৃতী এবং মোবাইল ছিনতাই গ্যাংয়ের পান্ডা। বারবার পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন বাসিন্দারা।

এলাকাবাসী সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় একটি দোকানের সামনে সলমনের সঙ্গে নিয়াজের বচসা হয়েছিল। সেই আক্রোশেই রাত ১টা নাগাদ দলবল নিয়ে হামলা চালায় সলমন। গুলি চালিয়ে স্কুটিতে করে চম্পট দেয় অভিযুক্তরা। আনন্দপুর বা কাঁকুলিয়া রোডের পর তিলজলার এই ঘটনা কলকাতার আইন-শৃঙ্খলার কঙ্কালসার চেহারাটা ফের সামনে এনে দিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও মূল অভিযুক্ত সলমন এখনও অধরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy