কেন্দ্রীয় সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ায়, ১ জানুয়ারি ২০২৬ থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা। যদিও চূড়ান্ত বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে নিয়ম অনুযায়ী কর্মীরা ওই দিন থেকেই বর্ধিত বেতনের সুবিধা পাবেন। এর ফলে এরিয়ার বা বকেয়া বাবদ এককালীন মোটা টাকা হাতে আসবে।
বকেয়া টাকার অঙ্ক (Arrears): বিশেষজ্ঞদের মতে, যদি ২০ মাসের বকেয়া একসঙ্গে দেওয়া হয়, তবে ফিটমেন্ট ফ্যাক্টরের (Fitment Factor) ওপর ভিত্তি করে:
-
নিম্ন স্তরের কর্মীদের (Level 1): হাতে আসতে পারে সর্বনিম্ন ৩.৬ লাখ টাকা।
-
উচ্চ পদস্থ আধিকারিকদের (Senior Levels): এই অঙ্ক সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। মুলত মূল বেতন (Basic Pay) এবং ডিএ (DA)-র পার্থক্যের ওপর ভিত্তি করেই এই বকেয়া হিসেব করা হবে।
কবে হবে বাস্তবায়ন? সরকার ইতিমধ্যেই ২০২৫ সালের নভেম্বর মাসে এই কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’ অনুমোদন করেছে। কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছে রিপোর্ট জমা দেওয়ার জন্য। আশা করা হচ্ছে, ২০২৭-এর মাঝামাঝি সময়ে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হবে। তবে বেতন ও পেনশন সংশোধনের তারিখ ধরা হবে ১ জানুয়ারি ২০২৬ থেকেই।