ভোটের উত্তাপে ফুটছে বীরভূম! খয়রাশোল থেকে ময়ূরেশ্বর—শাহর হাইভোল্টেজ প্রচার ঘিরে হুলস্থুল

বঙ্গভোটের পারদ চড়ছে বীরভূমে। আজ একই দিনে জেলায় জোড়া হেভিওয়েট প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা। একদিকে যখন সিউড়িতে জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ময়ূরেশ্বরে হুঙ্কার ছাড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের সমর্থনে আজকের এই মেগা জনসভায় হাজির হয়েছেন শাহ। মঞ্চে প্রার্থীর পাশাপাশি রয়েছেন জেলা বিজেপির শীর্ষ নেতৃত্ব। বঙ্গভোটে জয়ের লক্ষ্য নিয়ে মরিয়া পদ্ম শিবির আজ খয়রাশোলেও একটি জনসভা করবে। মূলত নিচুতলার কর্মীদের চাঙ্গা করতে এবং মোদি সরকারের উন্নয়নকে হাতিয়ার করে শাহ কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

একই দিনে যুযুধান দুই শিবিরের শীর্ষ নেতার উপস্থিতিতে বীরভূম যেন কার্যত দুর্গে পরিণত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে নিশ্ছিদ্র। একদিকে তৃণমূলের দুর্গ রক্ষা, অন্যদিকে বিজেপির ক্ষমতা দখলের লড়াই—সব মিলিয়ে আজকের এই ‘সুপার সানডে’ বীরভূমের নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy