ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক! অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধিতে বড় ঘোষণা, একনজরে নতুন চার্ট

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণভেরি বাজার আগেই সামাজিক সুরক্ষায় বড়সড় বাজি ধরল ঘাসফুল শিবির। শুক্রবার ২০ মার্চ প্রকাশিত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে রাজ্যের হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আর্থিক সুরাহা দিতে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের মাসিক সাম্মানিক বেতন আরও ১,০০০ টাকা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। পরিসংখ্যন অনুযায়ী, ২০২৪ সালে বেতন বৃদ্ধির পর অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্তমান বেতন ৯,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১০,০০০ টাকায়। অন্যদিকে, সহায়িকাদের মাসিক বেতন ৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭,৫০০ টাকা করার কথা বলা হয়েছে। গত দুই বছরে ধারাবাহিকভাবে এই সাম্মানিক বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ ও শহরতলির মহিলা কর্মীদের মধ্যে খুশির জোয়ার দেখা দিয়েছে।

আর্থিক সুবিধার পাশাপাশি কর্মীদের সামাজিক সুরক্ষাতেও জোর দিয়েছে শাসকদল। ইশতেহার অনুযায়ী, এখন থেকে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন। এছাড়াও, ৬০ বছর বয়সের আগে কোনও কর্মীর দুর্ভাগ্যবশত মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঐতিহাসিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহিলা ভোটারদের সমর্থন পোক্ত করতে এই ‘মাস্টারস্ট্রোক’ আসন্ন নির্বাচনে শাসকদলকে অনেকটা সুবিধাজনক অবস্থানে পৌঁছে দিতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy