ভোটার তালিকা থেকে বাদ নাম? বিচার পেতে আর সশরীরে হাজিরা নয়, বড় পদক্ষেপ কমিশনের!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কার্যকর হতে চলেছে বিশেষ ট্রাইবুনাল। ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের বিবেচনাধীন তালিকা থেকে যাঁরা বাদ পড়েছেন, তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। জোকার শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট ভবনে মাত্র এক সপ্তাহের রেকর্ড সময়ে পরিকাঠামো প্রস্তুত করেছে পূর্ত দফতর।

বিচাপতিদের দাবি মেনে ১০০-র বেশি কম্পিউটার এবং আধুনিক প্রযুক্তিতে সাজানো হয়েছে এই দফতর। প্রতিটি বিচারপতির সহায়তায় থাকছেন ৪-৫ জন প্রশিক্ষিত কর্মী। আগামী রবিবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর-সহ অন্যান্য বিচারপতিরা সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন। সব ঠিক থাকলে ওই দিনই মিলতে পারে সবুজ সংকেত।

সবচেয়ে বড় স্বস্তি হলো, আবেদনকারীদের ট্রাইবুনালে সশরীরে হাজির হতে হবে না। ইসিআইনেট (ECINet) অ্যাপ, কমিশনের ওয়েবসাইট বা জেলাশাসকের দফতরে অনলাইনেই আবেদন করা যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি সুজয় পালের গঠিত কমিটি ইতিমধ্যেই কাজের পদ্ধতি চূড়ান্ত করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy