ভোটার তালিকায় চূড়ান্ত ডিনামাইট! ২৮ ফেব্রুয়ারি বের হবে তালিকা, শুনানির সময় বাড়াল কমিশন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে বড় খবর। সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। এর আগে এই তারিখ ছিল ১৪ ফেব্রুয়ারি। মূলত ভোটারদের দাবি ও আপত্তি খতিয়ে দেখার জন্য আধিকারিকদের হাতে পর্যাপ্ত সময় দিতেই এই সিদ্ধান্ত।

কমিশন সূত্রে খবর, বর্তমানে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত ভুল থাকা ভোটারদের নিয়ে যে শুনানি (Hearing) চলছে, তা আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় দেড় কোটির কাছাকাছি ভোটারের শুনানি প্রক্রিয়ার কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট বা ভোটের দিনক্ষণ ঘোষণার পথ পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy