ভোটারদের জরুরি খবর! ঘরে ঘরে শুরু ‘এনুমারেশন’, ফর্ম পূরণের A to Z না জানলেই বাতিল হতে পারে ভোট

ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়ার মধ্যেই এবার রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়ে গেল ‘এনুমারেশন’। বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছেন বুথ লেভেল অফিসাররা (BLO), সঙ্গে রয়েছেন বুথ লেভেল এজেন্টরাও (BLA)। নির্ভুল ভোটার তালিকা তৈরির এই গুরুত্বপূর্ণ ধাপে প্রত্যেক ভোটারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জমা দিতে হচ্ছে।

এনুমারেশন ফর্মে কী কী তথ্য আবশ্যিক?

ফর্মটি পূরণ করার পদ্ধতিটি এখানে ধাপে ধাপে দেখানো হল

১. ব্যক্তিগত তথ্য: ফর্মের একেবারে উপরে আপনার নাম, ভোটার কার্ড নম্বর, ঠিকানা, পার্ট নম্বর, বুথ নম্বর এবং ভোটার কার্ডের পুরনো ছবি ছাপা থাকবে। এই পুরনো ছবির পাশে ভোটারের বর্তমান ছবি লাগাতে হবে। এর সঙ্গে লিখতে হবে জন্মের তারিখ এবং মোবাইল নম্বর। আধার নম্বর দেওয়া ঐচ্ছিক। ২. পারিবারিক তথ্য: এই কলামে আপনার বাবার নাম এবং তাঁর এপিক (EPIC) নম্বর (যদি থাকে) দিতে হবে। এরপর লিখতে হবে মায়ের নাম এবং তাঁর ভোটার কার্ডের নম্বর (যদি থাকে)। বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম এবং তাঁদের এপিক নম্বর (যদি থাকে) জানাতে হবে। ৩. ২০০২ সালের তথ্য (বামদিকের কলাম): যদি আপনার নিজের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকে, তবে আপনাকে ফর্মের বাঁদিকের টেবলটি পূরণ করতে হবে। এখানে আপনার নাম, ভোটার আইডি নম্বর, বাবা/মায়ের নাম, সম্পর্ক, জেলা, রাজ্য এবং ২০০২ সালের বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর দিতে হবে। ৪. ২০০২ সালের তথ্য (ডানদিকের কলাম): আপনার নিজের নাম ২০০২-এর তালিকায় না থাকলে, কিন্তু আপনার মা বা বাবার নাম থাকলে ডানদিকের টেবলটি পূরণ করুন। এখানে আপনার নাম, আইডি নম্বর, তারপর ২০০২ সালের তালিকায় থাকা আপনার মা বা বাবার নাম, সম্পর্ক, জেলা, রাজ্য এবং বিধানসভা কেন্দ্রের নাম ও নম্বর দিতে হবে। ৫. কাগজপত্র জমা: যদি আপনার বা আপনার বাবা-মা, কারও নামই ২০০২ সালের ভোটার তালিকায় না থাকে, সেক্ষেত্রে আপনাকে নির্বাচন কমিশন কর্তৃক নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজনীয় নথি পেশ করতে হবে।

সঠিকভাবে ফর্ম পূরণ না করলে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে, তাই BLO-দের সাহায্য নিয়ে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy