ভারত ছেড়ে চলে যান!’ সুপ্রিম কোর্টে মেটা-হোয়াটসঅ্যাপকে চরম হুঁশিয়ারি প্রধান বিচারপতির!

মঙ্গলবার ভারতের কোটি কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে এক ঐতিহাসিক কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। মেটা এবং হোয়াটসঅ্যাপের ডেটা শেয়ারিং ও গোপনীয়তা নীতি সংক্রান্ত মামলায় মার্কিন টেক জায়ান্টদের তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য কোনোভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে বা বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহার করা যাবে না। প্রধান বিচারপতি অত্যন্ত কড়া সুরে বলেন, “আপনারা আমাদের দেশের নাগরিকদের গোপনীয়তা নিয়ে খেলতে পারেন না। এক চুল তথ্যও শেয়ার করতে দেব না। ভারতের আইন না মানলে আপনাদের এদেশ ছাড়তে হতে পারে।”

ঘটনাটি মূলত ২০২৫ সালের ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেন্ট ট্রাইব্যুনালের একটি নির্দেশকে কেন্দ্র করে। হোয়াটসঅ্যাপ এবং মেটা সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সিসিআই (CCI) আদালতকে জানায়, সংস্থাগুলি গ্রাহকদের তথ্য ব্যবহার করে বাজারে নিজেদের একচেটিয়া আধিপত্য কায়েম করছে। মেটার আইনজীবীরা আইনি জটিলতার কথা বললেও প্রধান বিচারপতি তা গ্রাহ্য করেননি। তিনি প্রশ্ন তোলেন, গ্রামের সাধারণ মানুষ বা রাস্তার হকারদের পক্ষে কি হোয়াটসঅ্যাপের এই কয়েক পাতার জটিল ‘প্রাইভেসি পলিসি’ বোঝা সম্ভব? আদালত সাফ জানিয়ে দিয়েছে, মেটাকে লিখিতভাবে প্রতিশ্রুতি দিতে হবে যে কোনো ডেটা শেয়ার করা হবে না, অন্যথায় তাদের আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy