ভারতের ‘ব্রাহ্মস’ এবার ইন্দোনেশিয়ার হাতে! ৩২০০ কোটির মেগা চুক্তি স্বাক্ষর দুই দেশের

প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে রূপান্তরিত হওয়ার পথে ভারত আরও একধাপ এগিয়ে গেল। ফিলিপিন্সের পর দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়া ভারতের থেকে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিতে সই করল। সোমবার ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইত এই খবর নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, এই চুক্তির আনুমানিক মূল্য প্রায় ২০০ থেকে ৩৫০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩,২০০ কোটি টাকা

জাকার্তার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নৌবাহিনীর আধুনিকীকরণ এবং সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই ঘাতক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান দাপট মোকাবিলায় ব্রাহ্মস ইন্দোনেশিয়ার জন্য এক শক্তিশালী অস্ত্র হয়ে উঠবে। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে প্রায় তিন গুণ দ্রুত গতিতে (Mach 2.8) লক্ষ্যভেদে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি কেবল ভারতের কোষাগারই ভরতি করবে না, বরং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারতের কৌশলগত গুরুত্বকেও বহুগুণ বাড়িয়ে দেবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy