আজ সোমবার, ১৬ ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার মেগা ইভেন্ট ‘AI Impact Expo 2026’। বিকেল ৫টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সামিটের উদ্বোধন করবেন। গুগল-এর সুন্দর পিচাই থেকে ওপেন এআই-এর শ্যাম অল্টম্যান—বিশ্বের তাবড় টেক জায়ান্টদের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক ঐতিহাসিক মাত্রা পেতে চলেছে।
প্রধানমন্ত্রী মোদি তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে জানিয়েছেন, এই সামিটের মূল থিম হলো ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’। অর্থাৎ সাধারণ মানুষের কল্যাণে এআই-এর ব্যবহারই হবে প্রধান লক্ষ্য। সামিটে ৩০০টিরও বেশি এক্সিবিশন প্যাভিলিয়ন এবং ১৩টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রথম দিনেই সড়ক সুরক্ষা বা ‘রোড সেফটি’ নিয়ে এআই-এর ভূমিকা নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে। এনভিডিয়ার জেনসন হুয়াং শেষ মুহূর্তে উপস্থিত থাকতে না পারলেও, টেক দুনিয়ার বাকি মহীরুহদের উপস্থিতিতে এই সামিট ভারতের এআই-ভবিষ্যৎ বদলে দেবে বলে মনে করা হচ্ছে।