নেপালে ভয়ংকর হড়পা বানে ধূলিসাৎ ব্যস্ত স্থলবন্দর!, দেখেনিন ভয়ঙ্কর বন্যার ভিডিও

হলিউডের রূপোলি পর্দায় এমন ধ্বংসলীলার দৃশ্য দেখে বিশ্ববাসী অভ্যস্ত হলেও, বুধবার বাস্তবে যা ঘটে গেল তা হার মানাল ‘ডাই অ্যানাদার ডে’ কিংবা ‘2012’-র মতো ব্লকবাস্টার সিনেমার চিত্রনাট্যকেও। চিন সীমান্ত লাগোয়া নেপালের রাসুয়া জেলায় এক ভয়াবহ হড়পা বানের দাপটে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ঘটনাস্থল চিন সীমান্ত সংলগ্ন হওয়ায় এই দুর্যোগের মারাত্মক প্রভাব পড়েছে চিনের অনেকাংশেও। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এই আকস্মিক বিপর্যয়ে এখনও পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন শতাধিক ব্যক্তি, যার মধ্যে একশোরও বেশি ভারতীয় নাগরিক রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতদের মধ্যে ঠিক কতজন নেপালের স্থানীয় বাসিন্দা আর কতজন ভারত কিংবা অন্য দেশের নাগরিক, তা এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়।
Scary visuals from today show people desperately running for safety as the flash flood hits Gyirong Port, China, but they couldn’t find a safe place to escape.
The flood later hit Nepal, with hundreds reported missing, including 126 Indian tourists. pic.twitter.com/4wzPFeYWYJ
— Weather Monitor (@WeatherMonitors) August 26, 2026
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সর্বনাশের ছবি
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে গাইরং পোর্ট (Gyirong Port)-এর একটি হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। নেপালের রাসুয়া জেলা ও চিনের তিব্বত অংশের অত্যন্ত ব্যস্ত এই স্থলবন্দরের ওপর দিয়ে নেমে এসেছে জলের তাণ্ডব। চিনা সংবাদমাধ্যমের সূত্রে সামনে আসা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, বহুতল ভবনের সমান উচ্চতার প্রলয়ংকরী ঢেউ আছড়ে পড়ছে গোটা এলাকায়।
Terrifying CCTV footage from Gyirong Port in Tibet shows the scale of the disaster, as flash floods near the Nepal-Tibet border have left at least 380 people missing. pic.twitter.com/FKcRCFj03J
— Weather Monitor (@WeatherMonitors) August 26, 2026
সুউচ্চ অফিস বিল্ডিং, পিচের রাস্তা এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বাস—সবকিছু চোখের পলকে ভেসে গেল জলের তুমুল স্রোতে। শেষ পর্যন্ত সিসিটিভি ক্যামেরার ফ্রেমে জলের নিচে আর কেবল ধ্বংসাবশেষ ছাড়া কিছুই দৃশ্যমান ছিল না।
সামনে এসেছে ওই একই এলাকার আরও একটি লোমহর্ষক ভিডিও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, চোখের সামনেই জলের বিশাল ঢেউয়ের গ্রাসে অবলীলায় তলিয়ে যাচ্ছে আস্ত এক বিশাল বহুতল ভবন। প্রাণ বাঁচাতে আতঙ্কে এদিক-ওদিক ছুটে পালাচ্ছেন পথচলতি আতঙ্কিত বাসিন্দারা। প্রকৃতির এমন নির্মম ও হিংস্র রূপ এর আগে খুব কমই দেখেছেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আস্ত একটা জনপদ তলিয়ে গেল জলের অতলে।