বোরখা পরে লেডিস কামরায় পুরুষ! মুম্বই লোকালে হাতেনাতে পাকড়াও ‘ছদ্মবেশী’ মজনু, ভাইরাল ভিডিও

মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেনে এবার এক অভূতপূর্ব এবং রহস্যময় আতঙ্ক! বোরখা পরে মহিলাদের ভিড়ে মিশে কামরায় উঠে পড়েছিলেন এক ব্যক্তি। সেন্ট্রাল রেলওয়ের ঘাটকোপার স্টেশনের কাছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

কীভাবে ফাঁস হলো পরিচয়? ভিড়ের সুযোগ নিয়ে ওই ব্যক্তি বোরখা পরে লেডিস কামরায় উঠে বসলেও তাঁর আচরণে প্রথম থেকেই সন্দেহ হয় সহযাত্রী মহিলাদের। এরপর কামরার ভেতরেই মহিলারা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি ঘাবড়ে যান। বোরখার আড়াল থেকে আসল চেহারা বেরিয়ে আসতেই চিৎকার শুরু করেন মহিলারা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আতঙ্কিত যাত্রীরা লোকটিকে চেপে ধরেছেন। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ার আগেই চরম ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায় ওই ‘ছদ্মবেশী’ ব্যক্তি।

তদন্তে আরপিএফ: রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং জিআরপি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তি কোনো অসৎ উদ্দেশ্যে না কি কোনো নাশকতামূলক ছক কষে কামরায় উঠেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy