বেঙ্গালুরুতে ভ্যালেন্টাইনস ডের পার্টিতে নারকীয় কাণ্ড! তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ, ব্ল্যাকমেল

সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে এক ১৯ বছর বয়সী কলেজ ছাত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে। ঘটনার কেন্দ্রে রয়েছে একটি বিলাসবহুল ভিলা। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী প্রথম বর্ষের বিএ (BA) ছাত্রী। গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের রাতে ইনস্টাগ্রামের এক বন্ধুর আমন্ত্রণে উত্তর বেঙ্গালুরুর একটি ভিলায় পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর ওপর এই নৃশংস অত্যাচার চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ডিকসন স্যান্ডো (২১) এবং তার বন্ধু নিখিল (৩৫) জোরপূর্বক ওই তরুণীকে একটি গোলাপি রঙের ট্যাবলেট খাইয়ে দেয়। মাদক মেশানো ওই ওষুধ খাওয়ার পর তরুণী অচেতন হয়ে পড়লে তাঁকে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, নির্যাতনের ভিডিও রেকর্ড করে পরবর্তীতে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ। ঘটনার পর গত রবিবার অমৃতাভল্লী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। যদিও পালটা অভিযোগে এক অভিযুক্ত দাবি করেছেন যে, তাকে ফাঁসানোর ভয় দেখিয়ে ওই তরুণী লক্ষাধিক টাকা দাবি করেছিলেন। তবে পুলিশ সবদিক খতিয়ে দেখে তদন্ত জারি রেখেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy