‘বুড়ো বয়সে ফুল ইনিংস খেলছেন!’ ৫৬ বছর বয়সে তৃতীয়বার বাবা হতেই নেটপাড়ায় তীব্র ট্রোলের মুখে কাঞ্চন-শ্রীময়ী

টালিগঞ্জের অন্যতম চর্চিত জুটি অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ ফের একবার খবরের শিরোনামে। সমস্ত বিতর্ককে পিছনে ফেলে অভিনেতা এখন তিন সন্তানের বাবা। সদ্যই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় এবং শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের তীব্র ট্রোলিং ও কটাক্ষ।
দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর ও নতুন সন্তানের নাম
২০২৪ সালের মার্চ মাসে ঘটা করে বিয়ের পিঁড়িতে বসা এই তারকা দম্পতির ঘরে এর আগেই জন্ম নিয়েছিল কন্যা সন্তান কৃষভি। গত বছরের নভেম্বর মাসে জন্মেছিল কৃষভি। আর তার ঠিক দেড় বছরের মাথায় ফের পুত্রসন্তান এল তাঁদের পরিবারে।
শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করে কাঞ্চন ও শ্রীময়ী লেখেন, “হ্যালো। আজ আমাদের হৃদয় এবং বাড়ি পরিপূর্ণ হয়ে উঠল। কৃষভির ছোট ভাই ভূমিষ্ট হল। আমাদের ছোট পরিবার তিন থেকে চার হল। আমরা ভীষণ উচ্ছ্বসিত আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানাতে পেরে। একসঙ্গে জীবনের এই সুন্দর নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছি।” মেয়ের পর এবার তাঁদের পরিবারে আসা পুত্রসন্তানের নাম রেখেছেন ‘কৃষিভ’। ছবিটিতে দেখা গেছে, মেয়ে কৃষভিকে কাঁধে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন কাঞ্চন এবং পাশে পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শ্রীময়ী।
নেটপাড়ায় তীব্র ট্রোলিং ও কটাক্ষ
এই পোস্ট সামনে আসতেই নেটিজেনদের একাংশ কাঞ্চন মল্লিকের বয়স এবং তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে কটূক্তিতে ভরিয়ে দেন কমেন্ট বক্স। অভিনেতার শারীরিক গঠন ও বয়স নিয়ে করা মন্তব্যের মধ্যে রয়েছে—
“ও কাঞ্চা কাকু, তুমি তো ফাটিয়ে দিলে!”
“বেলডাঙ্গার লঙ্কার মতো তুমি, সরু কিন্তু ঝাঁঝ প্রচুর।”
“বুড়ো বয়সে ফুল ইনিংস খেলছেন।”
“চালিয়ে যাও কাঞ্চন কাকু… আগামী বছর কৃষ হোক!”
“যেখানে সবাই রিটায়ারমেন্ট প্ল্যান করছে, সেখানে উনি নতুন সিজন রিলিজ করছেন।” এই ধরনের হাজারেরও বেশি কটাক্ষপূর্ণ কমেন্টে ভরে গেছে তাঁদের পোস্টের কমেন্ট বক্স।
কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্কের সমীকরণ
উইকিপিডিয়া অনুযায়ী কাঞ্চন মল্লিকের বর্তমান বয়স ৫৬ বছর। ব্যক্তিগত জীবনে তাঁর প্রথম পক্ষের বিবাহবিচ্ছেদের পর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর বিচ্ছেদ হয়। পিঙ্কির সঙ্গে তাঁর একটি ছেলেও রয়েছে, যার নাম ওশ। এরপর ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে এবং ২ মার্চ ধুমধাম করে শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। বিয়ের পর থেকেই নানা কারণে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন এই দম্পতি।