বিহারে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে বাজিমাত JDU-এর! ৯ মহিলা, ৪ মুসলিম মুখ; দেখুন আপনার কেন্দ্রের প্রার্থী তালিকা

পটনা: বিহার বিধানসভা নির্বাচন (২০২৫)-কে সামনে রেখে বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল জনতা দল (সংযুক্ত) বা জেডিইউ। এই তালিকায় ৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে, এনডিএ জোটের আসন সমঝোতা অনুযায়ী জেডিইউ-এর ভাগে থাকা মোট ১০১টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা সম্পন্ন করল নীতীশ কুমারের দল।

এই দ্বিতীয় তালিকায় চমকপ্রদভাবে স্থান পেয়েছেন ৯ জন মহিলা এবং ৪ জন মুসলিম প্রার্থী।

কে পেলেন টিকিট?

দলের ঘোষিত তালিকা অনুযায়ী, আমোর (Amour) থেকে টিকিট পেয়েছেন সাবা জাফর (Saba Zafar), জোকিহাট (Jokihat) থেকে মঞ্জর আলম (Manzar Alam), আরারিয়া (Araria) থেকে শাগুফতা আজিম (Shagufta Azim) এবং চইনপুর (Chainpur) থেকে মহম্মদ জামা খানকে (Mohd Zama Khan) প্রার্থী করা হয়েছে।

মহিলাদের মধ্যে প্রার্থী হয়েছেন: শালিনী মিশ্র (কেসরিয়া), শ্বেতা গুপ্তা (শেওহর), মিনা কুমারী কামাত (বাবুবারহি), শীলা কুমারী মন্ডল (ফুলপারাস), সোনম রানী সর্দার (ত্রিবেণীগঞ্জ, SC), শাগুফতা আজিম (আরারিয়া), লেশি সিং (ধামদাহা), মনোরমা দেবী (বেলাগঞ্জ) এবং বিভা দেবী যাদব (নওয়াদা)।

উল্ল্যেখ্য, ১৯৯০ সাল থেকে একটিও নির্বাচনে পরাজিত না হওয়া অভিজ্ঞ নেতা বিজেন্দ্র প্রসাদ যাদবকে ফের সুপৌল আসন থেকে টিকিট দিয়েছে জেডিইউ। ১৯৯০ সালে তিনি জনতা পার্টির প্রার্থী হিসেবে জেতেন, পরে জেডিইউ-এর টিকিটে লাগাতার জয়লাভ করেন। এছাড়াও, ধীরেন্দ্র প্রতাপ সিং ওরফে রিঙ্কু সিং (বাল্মিকী নগর), সম্মৃদ্ধ বর্মা (সিকতা), বিশাল শাহ (নরকাটিয়া), নগেন্দ্র রাউত (সুরসন্দ) সহ আরও অনেকে টিকিট পেয়েছেন।

জেডিইউ-এর প্রথম তালিকা:

এর আগে বুধবারই জেডিইউ তাদের প্রথম তালিকায় ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল। সেই তালিকায় দলের রাজ্য সভাপতি উমেশ কুশওয়াহা (মাহার), বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রাবণ কুমার (নালন্দা) এবং সুনীল কুমার (ভোরে, SC) সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য মুখ ছিলেন।

অন্যান্য জোটসঙ্গীদের তালিকা:

এদিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভা সাংসদ উপেন্দ্র কুশওয়াহার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম/RLM) বিহার বিধানসভা নির্বাচনের জন্য তাদের ৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। বাসোপাট্টি (সিওয়ান) থেকে টিট্টু, মধুবনী থেকে মায়াঙ্ক আনন্দ, দিনারা (রোহতাস) থেকে অলোক কুমার সিং, উজিয়ারপুর (সমস্তি‌পুর) থেকে প্রশান্ত কুমার পাসওয়ান, সাসারাম (রোহতাস) থেকে মীনাক্ষী এবং পারু (মুজফ্ফরপুর) থেকে অপর প্রার্থী টিট্টুকে টিকিট দিয়েছে দলটি।

অন্যদিকে, বিজেপিও বুধবার তাদের দ্বিতীয় তালিকায় ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করে। এর মাধ্যমে এনডিএ-তে বন্টন হওয়া ১০১টি আসনের মধ্যে ৮৩টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করে ফেলেছে গেরুয়া শিবির।

NDA-এর আসন ভাগাভাগি:

এনডিএ জোটের চূড়ান্ত আসন সমঝোতা অনুযায়ী, বিজেপি এবং জেডিইউ উভয়েই ১০১টি করে আসনে লড়ছে। লোক জনশক্তি পার্টি (রামবিলাস) ২৯টি আসনে, আরএলএম এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা (হাম) ৬টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

নির্বাচনী দিনক্ষণ:

মোট ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার নির্বাচন আগামী ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর দুই দফায় অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ১৪ নভেম্বর।

(এএনআই সূত্রে খবর)

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy