বিস্ফোরক খবর! ভারতে লঞ্চ হল আইফোন ১৭ সিরিজ, কবে থেকে প্রি-অর্ডার শুরু?

অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ লঞ্চ হওয়ার পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং নতুন আইফোন এয়ার ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। গতকাল, ৯ সেপ্টেম্বর এই সিরিজটি লঞ্চ হয়েছে এবং আজ ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রি-অর্ডার।

আপনার নতুন আইফোনটি সবার আগে পেতে চাইলে আজ বিকেল ৫টা ৩০ মিনিট থেকে অ্যাপল স্টোর ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে প্রি-অর্ডার করতে পারবেন। যারা প্রি-অর্ডার করতে পারবেন না, তাদের জন্য ১৯ সেপ্টেম্বর থেকে ফোনগুলো সরাসরি স্টোরে পাওয়া যাবে।

ভারত ছাড়াও বিশ্বের ৬৩টির বেশি দেশে একইসাথে আইফোন ১৭ সিরিজ প্রি-অর্ডারের সুযোগ মিলছে। এর মধ্যে আছে অস্ট্রেলিয়া, কানাডা, চিন, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এবং সংযুক্ত আরব আমিরশাহী-এর মতো দেশগুলি। ভারতে যে দিন থেকে বিক্রি শুরু হবে, সেই ১৯ সেপ্টেম্বর থেকেই এই সব দেশেও ফোনগুলি স্টোরে পাওয়া যাবে। তবে অন্যান্য কিছু দেশে, যেমন: থাইল্যান্ড বা মালয়েশিয়াতে ২৬ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।