আইসিসি-র প্রকাশিত তালিকায় ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে মনোনীত হয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান, ইংল্যান্ডের উইল জ্যাকস এবং আমেরিকার শ্যাডলে ফান শকউইক।
কেন বাদ পড়লেন ভারতীয়রা? অনেকের মনেই প্রশ্ন উঠছে, সঞ্জু স্যামসন বা বুমরারা কেন নেই? আসলে আইসিসি কেবল ফেব্রুয়ারি মাসের পারফরম্যান্স বিচার করেছে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ায় ভারতের বড় জয়ের মুহূর্তগুলো এই তালিকায় জায়গা পায়নি।
সেরা তিনে কারা?
-
সাহিবজাদা ফারহান (পাকিস্তান): টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ফেব্রুয়ারিতে তিনি ৩৮৩ রান করেছেন (গড় ৭৬.৬০), যার মধ্যে ছিল দু’টি শতরান।
-
উইল জ্যাকস (ইংল্যান্ড): অলরাউন্ড নৈপুণ্যে নজর কেড়েছেন। ১৯৪ রান করার পাশাপাশি নিয়েছেন ১১টি উইকেট। চারবার ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছেন।
-
শ্যাডলে ফান শকউইক (আমেরিকা): ভারতের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন এই পেসার। গ্রুপ পর্বে মাত্র ৪ ম্যাচে ১৩টি উইকেট ঝুলিতে পুরেছেন তিনি।