বিশ্বকর্মা পুজোয় ভুলেও এই কাজগুলি করবেন না! এতে রুষ্ট হন দেবশিল্পী, হতে পারে চরম ক্ষতি

আজ ১৭ই সেপ্টেম্বর, সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক গুরুত্বপূর্ণ দিন। আজ বিশ্বকর্মা পুজো, যিনি দেবশিল্পী এবং প্রযুক্তির দেবতা হিসেবে পরিচিত। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন কলকারখানা ও পেশাদার কর্মীরা তাঁদের যন্ত্র ও যন্ত্রাংশের পূজা করে থাকেন। অন্যান্য পুজোর মতোই, বিশ্বকর্মা পুজোর কিছু বিশেষ নিয়ম রয়েছে, যা পালন করলে সুফল মেলে এবং দেবশিল্পী তুষ্ট হন।
কী কী করবেন না:
গাড়ি বা যন্ত্রপাতি ধার দেবেন না: বিশ্বকর্মা পুজোর দিন নিজের ব্যবহৃত গাড়ি বা অন্য কোনো যন্ত্র অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া অশুভ বলে মনে করা হয়। এর ফলে নানারকম সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।
যন্ত্রপাতির প্রতি অবহেলা নয়: এই দিনে কোনো যন্ত্রাংশ বা প্রয়োজনীয় সরঞ্জাম অবহেলা করা উচিত নয়। যদি কোনো যন্ত্রপাতি বিকল হয়ে যায়, তবে তা বাড়ির বাইরে ফেলে দেওয়া থেকে বিরত থাকুন।
অচেনা ব্যক্তির খাবার গ্রহণ থেকে বিরত থাকুন: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিশ্বকর্মা পুজোর দিনে অচেনা কারও কাছ থেকে খাবার নিয়ে ঘরে রাখা উচিত নয়। এতে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে।
কী কী করবেন:
সঠিক নিয়মে পুজো করুন: বিশ্বকর্মার আরাধনা করার সময় সঠিক নিয়ম মেনে ফুল দিয়ে দেবতার পূজা করা আবশ্যক। জ্যোতিষবিদদের মতে, সাদা ফুল অর্পণ করলে দেবশিল্পী বিশেষভাবে প্রসন্ন হন।
গাড়ির পুজো করুন: যেহেতু সব যন্ত্রেই বিশ্বকর্মার বাস, তাই নিজের গাড়িরও পূজা করা উচিত। ফুল, মালা ও চাল দিয়ে গাড়ির পুজো করলে এটি অশুভ প্রভাব থেকে মুক্ত থাকে বলে বিশ্বাস করা হয়।
যন্ত্রপাতির যত্ন নিন: এই দিনে বাড়িতে থাকা সমস্ত যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সরঞ্জাম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। যন্ত্রপাতিগুলিকে ধুয়ে মুছে তেল দিয়ে ভালো করে রাখা উচিত।
প্রসাদ বিতরণ: পুজো শেষে প্রসাদ সকলের মাঝে বিতরণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
শাস্ত্র মতে, বিশ্বকর্মা হলেন বাস্তুশাস্ত্রের আদিপুরুষ। তাই এই দিনে নিয়ম মেনে পুজো করলে বাস্তু দোষও দূর হয় এবং শিল্প ও ব্যবসায় উন্নতি সম্ভব হয়।