বিরাট ঘোষণা! লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিতে অনিচ্ছুক মহিলারা এখন সহজেই নাম কাটাতে পারবেন, জানুন সহজ ধাপ

পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে এবার এক বিশেষ খবর সামনে আসছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, কোনো উপভোক্তা হয়তো এখন আর্থিকভবে স্বাবলম্বী হয়েছেন অথবা ব্যক্তিগত কোনো কারণে এই প্রকল্পের আর্থিক সুবিধা আর নিতে চাইছেন না। অনেকের মনেই প্রশ্ন ছিল—একবার নাম নথিভুক্ত হয়ে গেলে কি আর তা ফেরানো সম্ভব? উত্তর হলো—হ্যাঁ, আপনি চাইলে অত্যন্ত সহজেই এই সরকারি প্রকল্পের নাম কাটাতে পারেন।

নবান্ন সূত্রে খবর, যদি কোনো মহিলা স্বেচ্ছায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নেওয়া বন্ধ করতে চান, তবে তাঁকে একটি সাদা কাগজে আবেদনপত্র (Application) লিখতে হবে। এই আবেদনপত্রে নিজের নাম, লক্ষ্মীর ভাণ্ডার আইডি (Application ID), আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ স্পষ্ট করে উল্লেখ করতে হবে। কেন তিনি সুবিধাটি আর নিতে চাইছেন না, তার কারণও সংক্ষেপে লেখা যেতে পারে। এই আবেদনপত্রটি নিয়ে আপনার ব্লকের বিডিও (BDO) অফিস অথবা পুরসভা বা কর্পোরেশন অফিসে জমা দিতে হবে।

এছাড়া বর্তমানে রাজ্যজুড়ে চলা ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্পেও আপনি এই আবেদন জানাতে পারেন। সেখানে গিয়ে নির্দিষ্ট আধিকারিকদের আপনার সিদ্ধান্তের কথা জানালে তাঁরা আপনার নাম পোর্টাল থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। মনে রাখবেন, নাম একবার কেটে গেলে সেই টাকা আর আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তবে যারা ভুয়ো তথ্য দিয়ে টাকা নিচ্ছেন, তাঁদের ক্ষেত্রে সরকারিভাবে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তাই স্বচ্ছতার স্বার্থে যারা এই সুবিধা ছাড়তে চান, তাঁরা এখনই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy